আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার গালভান আর নেই

খেলাধুলা ডেস্ক :

আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার লুইস গালভান মারা গেছেন। ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

- Advertisement -

গালভানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

- Advertisement -
google news follower

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই কর্দোভা শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন গালভান। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ৭৭ বছর বয়সী এই সাবেক ফুটবলার।

১৯৭৫ সালে প্রথম আর্জেন্টিনা জাতীয় দলে খেলেন গালভান। ১৯৭৮ বিশ্বকাপে সবকটি ম্যাচেই তিনি খেলেন। অধিনায়ক দানিয়েল পাসারেলার সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে গড়ে তুলেছিলেন জমাট জুটি।

- Advertisement -
islamibank

এরপর ১৯৮২ বিশ্বকাপের দলেও তিনি ছিলেন। সেবার অবশ্য খুব ভালো করতে পারেনি আর্জেন্টিনা। পরের বছরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। পেশাদার ফুটবল থেকে অবসরে যান ১৯৮৭ সালে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ