আলভারেজের গোলে চিলির বিপক্ষে আর্জেন্টিনার জয়

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল যখন গোলশূন্য ড্রয়ে পয়েন্ট খোয়ায়, তখন চিলির মাটিতে চ্যাম্পিয়নের মতোই দাপট দেখালো আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নেয় লিওনেল স্কালোনির দল, আর সেই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

- Advertisement -

চিলির সান্তিয়াগোয় বাংলাদেশ সময় শুক্রবার সকালে হওয়া ম্যাচে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের ১৬ মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোলটি করেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। চিলির গোলরক্ষক ব্রায়ান কোর্তেসকে চিপ করে পরাস্ত করেন তিনি।

- Advertisement -
google news follower

তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত চিলিই। চতুর্থ মিনিটে তাদের অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের নেওয়া জোরালো শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অন্যদিকে ষষ্ঠ মিনিটে সুযোগ পেয়েও ব্যর্থ হন রদ্রিগো ডি পল। তার শট বার উড়িয়ে যায়।

বিরতির ঠিক আগে আবারও গোলের সুযোগ পায় আর্জেন্টিনা। তবে ৪৩ মিনিটে নিকো পাজের নেওয়া মাটি কামড়ানো শট ঠাণ্ডা মাথায় ধরে ফেলেন কোর্তেস। দ্বিতীয়ার্ধে দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও গোলমুখে ছিলেন অনিয়ন্ত্রিত।

- Advertisement -
islamibank

এই জয়ে ১৫ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষেই আছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর মধ্যেই তারা নিশ্চিত করে ফেলেছে ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ