দক্ষিণ এশিয়ায় হজ ব্যবস্থাপনায় প্রথম বাংলাদেশ

অনলাইন ডেস্ক

এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় প্রথম হয়েছে বাংলাদেশ। হজ এজেন্সিগুলোর সংগঠন- হাব জানিয়েছে হজ শেষে সৌদি সরকার এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে। দেশে ফেরা হাজিরা এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট।

- Advertisement -

সরকারি হিসাব বলছে, রোববার (১৫ জুন) পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় ২১ হাজার হজযাত্রী। অনেকে ৩০ দিন, কেউ কেউ ৪৫ দিনের জন্য প্রিয়জনদের ছেড়ে বেরিয়েছিলেন হজযাত্রায়। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া আর পবিত্র কাবা তাওয়াফে ক্ষমার ফরিয়াদই ছিল তাদের উদ্দেশ্য।

- Advertisement -
google news follower

ইসলামের ফরজ এই ইবাদত শেষে এখন দেশে ফিরছেন হাজিরা। বিমানবন্দরে নেমে তারা জানান তাদের অভিজ্ঞতা। ব্যবস্থাপনা নিয়ে কোনো অভিযোগ জানাননি তারা।

হাব বলছে, ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশের হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকারের প্রকাশিত তালিকায় এবার প্রথম হয়েছে বাংলাদেশ।

- Advertisement -
islamibank

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, এ বছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল। সৌদি আরব পর্ব এবং বাংলাদেশ পর্বে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিবন্ধিত সব হজযাত্রী হজ পালন করতে পেরেছেন। এটি আমাদের জন্য মাইলফলক। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় এ বছর প্রথম স্থান অধিকার অর্জন করেছে।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হজ ব্যবস্থাপনা সুন্দর করার চেষ্টা করেছি। এ বছর হজের জন্য কোনো কান্নাকাটি নেই, কোনো মারামারি নেই, টিকিটের কোনো অভাব হয়নি।

গত বছরের চেয়ে এ বছর কম হজযাত্রীর মৃত্যু হয়েছে। ১৫ জুন পর্যন্ত দুই নারীসহ মৃত্যু হয়েছে ২৭ জনের। নিখোঁজ হয়েছেন একজন। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৩০ হাজি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ