জন্ডিস সারাতে প্রাকৃতিক পদ্ধতি

রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। জন্ডিসের প্রভাবে যকৃৃৎ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এ সময়টাতে ত্বক হলদেটে হয়ে যায়, চোখের সাদা অংশ ও অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। খাদ্যে অরুচি, জ্বর আসা, বমি বমি ভাব, পেট ব্যথা হতে পারে।

- Advertisement -

এসব উপসর্গ দেখা গেলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসক শারীরিক লক্ষণ এবং রক্ত পরীক্ষার মাধ্যমে জন্ডিসের তীব্রতা ও কারণ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশনা দিয়ে থাকেন।

- Advertisement -
google news follower

তবে খুব বেশি জটিলতা না থাকলে কিছু প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করলেই জন্ডিস সেরে যায়।
যা করণীয়:

১. প্রতিদিন ৬ থেকে ৮ গ্লাস পানি খান।

- Advertisement -
islamibank

২. বেশি পরিমাণে ফল এবং শাকসবজি খান। বিশেষ করে সবুজ শাকসবজি প্রচুর খাওয়া উচিত। এরমধ্যে পালং শাক, মুলা শাক ও পেঁপের পাতা জন্ডিস সারাতে বেশ ভালো কাজ করে।

৩. এ সময় কফি, অ্যালকোহল, সোডা কিংবা অন্যান্য পানীয় গ্রহণ থেকে বিরত থাকুন।

৪. ঘরে তৈরি ফলের রস খেতে পারেন। এর মধ্যে আখের রস, টমেটোর রস বেশ উপকারী।

৫. ফাস্ট ফুড খাওয়া থেকে বিরত থাকুন।

৬. লাল মাংস খাবেন না।

৭. ধূমপান পরিহার করুন।

৮. পর্যাপ্ত পরিমাণে ঘুমান।

৯. দুধ, পনির কিংবা অন্যান্য দুগ্ধজাত খাবার খাওয়া থেকে নিজেকে দূরে রাখুন।

১০. পারলে কিছু সময় হাঁটাহাঁটি করার চেষ্টা করুন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ