রাঙ্গুনিয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. আব্দুল কাদের নামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

- Advertisement -

কৌশলে বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণলংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় আট লক্ষ টাকার সম্পদ লুটে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।

- Advertisement -
google news follower

আজ রবিবার (২৯ জুন) রাঙ্গুনিয়া মডেল থানার এস আই মাফুজের রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

- Advertisement -
islamibank

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের রোশাই পাড়া এলাকার বাসিন্দা প্রবাসী মো. আব্দুল কাদেরের বাড়িতে গত শনিবার বিকাল তিনটায় পরিবারের কোন সদস্য না থাকার সুবাধে চোরের দল আলমিরা ভেঙ্গে তছনছ করে।

এসময় চোরেরা নগদ ৭০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণ ও মূল্যবান জনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসী আব্দুল কাদের বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ