৫ মাসে ৫শ বিবাহিত নারী নিখোঁজ, নেপথ্যে কী

প্রতিবেশী ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমা ক্রমশ এক রহস্যময় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। গত পাঁচ মাসে এই এলাকার বিভিন্ন থানা থেকে ৫৩৬ জন তরুণী নিখোঁজ হয়েছেন, যার মধ্যে প্রায় ৯০ শতাংশই বিবাহিত নারী—এমন তথ্য জানিয়েছে সেখানকার জেলা পুলিশ প্রশাসন।

- Advertisement -

২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই ঘটনাগুলো ঘটেছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যাওয়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

- Advertisement -
google news follower

পুলিশের তদন্তে উঠে এসেছে, অধিকাংশ নারীই নিখোঁজ হওয়ার আগে কোনো না কোনো সাইবার মাধ্যমে নতুন কোনো পুরুষের সঙ্গে যোগাযোগে জড়িয়েছেন।

মোবাইল ফোনের মাধ্যমে গড়ে ওঠা প্রেম, পরকীয়া সম্পর্ক কিংবা বাইক থাকা যুবকদের প্রতি আকর্ষণ—সব মিলিয়ে একধরনের নতুন সামাজিক বাস্তবতা তৈরি হয়েছে।

- Advertisement -
islamibank

স্থানীয় থানাগুলোর একাধিক মামলায় দেখা গেছে, অনেকে সন্তান রেখেই সংসার ত্যাগ করেছেন। পরিবারের প্রতি দায়িত্ববোধ কিংবা সামাজিক সংকোচ তাদের আর বাধা দিতে পারছে না।

একাধিক নিখোঁজ নারী পুলিশের খোঁজ পাওয়ার পর সোজা বলছেন, ‌‘আমরা প্রাপ্তবয়স্ক। নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে।’

ঘটনার ভয়াবহতা এতটাই যে, বারাসত পুলিশ জেলার প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে এবং বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অনেক স্বামী আবার সমাজে লোকলজ্জার ভয়ে পুলিশের কাছে অনুরোধ করছেন যাতে পরিচয় গোপন রাখা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে—এটা কি টাকার মোহ, না কি দীর্ঘদিনের দাম্পত্য বিষণ্ণতার ফল?

পুলিশ জেলার প্রতিটি থানাকে ইতোমধ্যে বিশেষ সতর্কতা ও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকজন স্বামী লোকলজ্জার ভয়ে পুলিশের কাছে স্ত্রী নিখোঁজের রিপোর্ট দিতে দ্বিধা প্রকাশ করছেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

সামাজিক মাধ্যমে ফেসবুকে এই ঘটনাগুলো ছড়িয়ে পড়ার পর ব্যাপক চর্চার জন্ম দিয়েছে বিষয়টি। সোশ্যাল মিডিয়া যেমন TikTok, Facebook, WhatsApp–এর কাছে বোবা হতে চলেছে সমাজ, সংসার ও দায়বদ্ধতা। সূত্র- আনন্দবাজার পত্রিকা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ