প্রায় ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

অনলাইন ডেস্ক

আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ৮০ কোটি টাকা (২৫ মিলিয়ন দিরহাম) জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি

- Advertisement -

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় এই র‌্যাফেল ড্রর ভাগ্যবান বিজয়ী হলেন আবুধাবিতে বসবাসরত মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল।

- Advertisement -
google news follower

র‌্যাফেল ড্রর পর শোর উপস্থাপক রিচার্ড ও বুশরা ওই প্রবাসীকে কল করেন। তবে তারা বিজয়ীর সঙ্গে কথা বলতে পারেননি।

আয়োজকরা জানান, গত ২৪ জুন ০৬১০০৮০ নম্বরের টিকিট কিনে এ পুরস্কার জিতেছেন প্রবাসী বেলাল।

- Advertisement -
islamibank

র‌্যাফেল ড্রর আয়োজক বিগ টিকিট কর্তৃপক্ষ বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে।

এর আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি ২৭৫ সিরিজের ড্রতে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন।

অন্যদিকে, সাপ্তাহিক ই-ড্রতে ১৫০,০০০ দিরহাম বিজয়ীদের মধ্যে ছিলেন মোহাম্মদ চৌধুরী নামের এক প্রবাসী বাংলাদেশি। সূত্র : গালফ নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ