শাহ আমানতের রানওয়েতে আটকা উড়োজাহাজ, ৪ ফ্লাইটে বিলম্ব

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে যান্ত্রিক ত্রুটির কারণ একটি উড়োজাহাজ আটকা পড়ার ঘটনায় চারটি ফ্লাইটে বিলম্ব হয়েছে।

- Advertisement -

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-১৩৮) অবতরণের পর ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা রানওয়েতে আটকে ছিল। এর কারণে একটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইটে বিলম্বিত হয়েছে।

- Advertisement -
google news follower

বিমানবন্দর সূত্র জানায়, সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘণ্টা ৮ মিনিট ডিলে হয়ে বেলা ১১টা ৫৩ মিনিটের সময় মাস্কাটের উদ্দেশ্যে বিমানবন্দর ছেড়ে যায়।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-৬১২) ৪৭ মিনিট বিলম্বে ৯টা ৫৭ তে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-১০৫ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য যাত্রা করার নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৯টা এবং এয়ার আস্ট্রার ফ্লাইট-৪১৫ সাড়ে ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্য ঢাকা থেকে ছেড়ে আসার কথা। তবে বিলম্বে যাত্রার ফলে এখনো (দুপুর একটা ১০ মিনিট) চট্টগ্রামে এসে পৌঁছায়নি।

- Advertisement -
islamibank

এর আগে সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকা পড়ে। এতে দুই ঘণ্টা রানওয়ে বন্ধ ছিল। ওই ফ্লাইটে ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মদিনা থেকে হজ্জযাত্রী নিয়ে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি১৩৮) ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে। ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। ফ্লাইটে ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ