কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত ৩

অনলাইন ডেস্ক

‎কক্সবাজারের কুতুবদিয়ায় ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মাহিন্দ্রা গাড়ির নারী যাত্রী দিলোয়ারা (৪৫) নিহত হয়েছেন।

- Advertisement -

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, হামিদা আকতার (৩০), আবদুল্লাহ (৩৫) এবং রেজিয়া বেগম (৩৭)।

- Advertisement -
google news follower

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় হামিদা আকতার (৩০), আবদুল্লাহ (৩৫)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
‎
‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে দরবার শরীফের পশ্চিম পাশে রাইত্যার ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের নিয়ে মাহিন্দ্রা গাড়িটি দরবার ঘাট থেকে দরবারে উদ্দেশ্যে রওয়ানা দেয়।

আসার পথে লেমশীখালী ব্রিজে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণ পাশের পিলারের সাথে ধাক্কা দেয়। এতে যাত্রীরা গুরুতর আহত হয়। এসময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে।

- Advertisement -
islamibank

‎এ ব্যাপারে ‎কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, মাহিন্দ্রা গাড়িটি লেমশীখালী ব্রিজের পূর্ব পাশে নিয়ন্ত্রণ হারায়। উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে গিয়ে পিলারের সাথে ধাক্কা দেয়।

এসময় আমর চৌমুহনী বাজারের দিকে যাচ্ছিলাম।বিকট শব্দ শুনতে পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। তখন সবাই সুস্থ ছিল।

‎এদিকে আহতদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক দিলোয়ারা নামের মহিলাটিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
‎
‎এ খবর লেখা পর্যন্ত মাহিন্দ্রা চালকের পরিচয় পাওয়া যায়নি। সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

‎ঘটনা শুনে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা হাসপাতালে ছুটে যান।খবরা-খবর নেন।
‎
‎এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিস্তারিত জেনে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ