শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা

ক্যারিয়ারে সফল হতে চাইলে স্টুডেন্ট লাইফ থেকেই ক্যারিয়ার সচেতন হওয়া একান্ত জরুরি। তাহলে শিক্ষাজীবন শেষ হওয়ার পর পরই নিজের পছন্দসই ক্যরিয়ার গড়তে পারেন। শিক্ষার্থীরা নিজের ক্যারিয়ার ভাবনায় এ ১০টি বিষয় রাখতে পারেন।

- Advertisement -

এগুলো হলঃ
১. পড়ালেখা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না, যে কোনো কাজ শুরু করে দিন। টিউশন করাতে পারেন, তবে এটা আপনার ক্যারিয়ারে ভূমিকা রাখবে।

- Advertisement -
google news follower

২. স্টুডেন্ট অবস্থায় এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ ও অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার শিখে নিন।

৩. সিনিয়র ভাইদের কে কোথায় আছে খুঁজে বের করে সম্পর্ক তৈরি করুন। ৪৫ শতাংশ সময় নেটওয়ার্কিং এ দিন, ৫৫% সময় দিন পড়াশোনা ও অন্যান্য কাজে।

- Advertisement -
islamibank

৪. বিভিন্ন সামাজিক কাজ ও পাবলিক ইভেন্টে নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে কাজ করুন।

৫. বই পড়ার অভ্যাস করুন, অন্যদের জীবন থেকে শিক্ষা নিন। ট্রেনিং করে স্কিলগুলো ঝালাই করে নিন, এগুলোর পেছনে আপনার সামান্য ইনভেস্টমেন্ট লাইফে কয়েকগুণ হারে ফেরত আসবে।

৬. রোবট হয়ে যাবেন না, নিয়মিত ঘুরতে যান, স্টুডেন্ট থাকা সারা দেশ ঘুরে শেষ করুন, সম্ভব হলে দেশের বাইরেও একটা ট্যুর দিয়ে আসুন।

৭. আপনার আয় হবে যে ১০ জনের সঙ্গে আপনি মিশছেন, তাদের গড় আয়ের সমান। কাজেই বন্ধু নির্বাচনে সতর্ক হোন। লাইফে সবচেয়ে বড় শত্রু ও প্রতারক লুকিয়ে থাকে বন্ধুদের মাঝেই। কাজেই বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে।

৮. কারও প্রতি এত বেশি দুর্বল হবেন না, যাতে কেউ ছেড়ে চলে গেলে নিজেকে নিঃস্ব না লাগে।

৯. আতলামি করবেন না, প্রতিটি মুহূর্ত আনন্দ উপভোগ করুন। ডেথবেডে গিয়ে কেউ অ্যাসাইনমেন্ট করা বা আরেকটা কুইজ দেয়ার কথা ভেবে আফসোস করে না। আফসোস করে, সামান্য এসব কুইজ, ল্যাবের জন্য বিসর্জন দেয়া সুন্দর মুহূর্তগুলোর জন্য।

১০. আপনি জীবনেও সেই সব জায়গায় যেতে পারবেন না যেখানে আপনার সিভি যেতে পারবে, কাজেই নিজের সিভি আপডেট করুন। প্রতি সেমিস্টার শেষে সেটি চেক করুন। তাতে নতুন কিছু লিখতে পারছেন কিনা সেটা চেক করুন। নিজেকে সদাই ইম্প্র“ভ করার চেষ্টা করুন।

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ