খুলনায় ‘হাতে বানানো মদ’ খেয়ে ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

খুলনা নগরীতে অতিরিক্ত মদপানে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই।

- Advertisement -
google news follower

মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গেছে।

এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

- Advertisement -
islamibank

পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন। এর সঙ্গে যুক্ত করা হতো চুনের পানি ও ঘুমের ট্যাবলেট; যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন। ওই পাঁচজনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ