চট্টগ্রামে করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু,শনাক্ত ৩

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যুর খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। মারা যাওয়া ব্যক্তির না মো. মুজিবুর রহমান (৫৫)। তিনি নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার বাসিন্দা।

- Advertisement -

এ নিয়ে চলতি বছর করোনায় চট্টগ্রামে মোট ৯ জন মারা গেলেন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, করোনার পাশাপাশি মুজিবুর রহমান বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

তিন দিন আগে তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানায়, শনাক্ত ৩ জনই বেসরকারি শেভরন ডায়াগনস্টিকে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

জানা যায়, চলতি বছর চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ২১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১৯৫ জন নগরীর, বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া এ সময়ে কোভিড আক্রান্ত হয়ে নিহত ৯ জনের মধ্যে ৪ জন নগরীর, ৪ জন বিভিন্ন উপজেলা এবং একজন নোয়াখালীর বাসিন্দা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ