বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব বেপারীপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম এসে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

- Advertisement -
google news follower

মৃত যুবকের নাম মো. জিসান (২২)। সে ওই বাড়ির মো. সোলাইমান বাবুর্চির ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে জিসান ছিল দ্বিতীয়।

তিনি স্থানীয় চৌধুরীহাট এলাকার একটি স্টিলের আলমারি তৈরির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

- Advertisement -
islamibank

স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো. সাইফুদ্দিন জানান, জিসান ঘরের সিলিংয়ের বাঁশের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়।

এর আগে গতকাল দিবাগত রাত ৩টা পর্যন্ত সে এক বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। সেই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। পুলিশ জিসানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

জিসানের পিতা মো. সোলাইমান বাবুর্চি বলেন, “এক মাস আগে কক্সবাজার যাবে বলে জিসান তার বন্ধুদের সঙ্গে ঢাকা গিয়েছিল। এর ৫-৬ দিন পর বাড়িতে ফিরে সারাদিন মোবাইলে বন্ধুদের সঙ্গে কথা বলত, ঘরের কারো সঙ্গে তেমন একটা বলতো না।

আগে সংসার খরচের জন্য টাকা দিত, পরে দেওয়া বন্ধ করে দেয়। মাঝে ওর মায়ের স্বর্ণালঙ্কার চুরি করে বিক্রি করেছে। ধারদেনা থাকতে পারে, কিন্তু সে কোনো দিন কিছু বলেনি। এজন্য কি ফাঁস খেতে হবে?”

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বড়ুয়া বলেন, “জিসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তার পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে কে কতো টাকা পাবে তা লেখা রয়েছে।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার এক বন্ধুকে আটক করা হয়েছে, যিনি গতকাল রাত পর্যন্ত জিসানের সঙ্গে কথা বলছিলেন।”

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ