হাটহাজারীতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মিরেরহাট বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত বাইক আরোহী যুবকের নাম হাবিবুর রহমান হাবিব (২৪)। সে হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ শায়েস্তা খাঁ পাড়ার আবদুল মোনাত কালু সওদাগরের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে বাইক নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন হাবিব।

- Advertisement -
islamibank

পরে আশপাশের লোকজন এসে গুরুতর আহত হাবিবকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) নাজমুল হাসান বলেন, গতকাল রাতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে গেলে ভিকটিমের সাথে থাকা কেউ কোনো তথ্য না দিয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে, আজ শনিবার বেলা ১১টায় শায়েস্তা খাঁ পাড়ার ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ