পটিয়ায় নতুন ঘরের ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ আলী আহমেদ ডিলারের বাড়িতে নির্মাণাধীন একটি ঘরের ট্যাংকি পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ট্যাংকে নেমে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

- Advertisement -
google news follower

মৃত শ্রমিকরা হলেন, ওই এলাকার মৌলানা নুর আহমদের বাড়ির মৃত সোলাইমানের ছেলে নাজু (২৭) ও একই ইউনিয়নের দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আবদুল আলিমের একমাত্র ছেলে তারেক (১৯)।

স্থানীয়রা জানান, দক্ষিণ আশিয়ায় একটি নতুন ঘরের স্যানিটারিংয়ের কাজ চলাকালীন দুইজন রাজমিস্ত্রী ট্যাংকির ভেতরে প্রবেশ করেন। বেশ সময় অতিবাহিত হলেও তারা আর উপরে উঠতে পারেননি।

- Advertisement -
islamibank

ধারণা করা হচ্ছে, সেখানে ঢুকে তারা অক্সিজেন সংকটে পড়েন এবং সেখানে শ্বাসরুদ্ধ হয়ে তারা অজ্ঞান হয়ে পড়েন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ