প্রতি মাসে ব্যবসায়ীদের সমস্যার কথা শুনবে এনবিআর

অনলাইন ডেস্ক

কাস্টমস, ভ্যাট ও আয়কর নিয়ে ব্যবসায়ী ও অংশীজনরা প্রায় সময় নানা অভিযোগ করেন। ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে এবার ব্যবসায়ীদের সেসব অভিযোগ, সমস্যার কথা শোনা ও মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

- Advertisement -

ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিমাসের দ্বিতীয় বুধবার বুধবার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে অনুষ্ঠিত হবে ‘মিট দ্য বিজনেস’।

- Advertisement -
google news follower

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের চেয়ারম্যান ও সদস্যরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত মাঠপর্যায়ের সমস্যা শুনবেন।

- Advertisement -
islamibank

এতে ব্যবসায়ী সমাজের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে, যা সমাধানমূলক কার্যকর পদক্ষেপ নিতে এনবিআরকে সহায়তা করবে।

আগামী বুধবার বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হল রুমে (কক্ষ নং-৩০১) অনুষ্ঠিত হবে এ মাসের ‘মিট দ্য বিজনেস’। অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণের আহ্বান জানিয়েছে এনবিআর।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত এ সংলাপ ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে আরও গতিশীল করবে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ