সাকিবকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন লিটন দাস

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে অর্ধশতকের রেকর্ড গড়েছেন লিটন দাস।

- Advertisement -

বুধবার (০৩ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে ঝড়ো ফিফটি হাঁকিয়ে সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন লিটন। এখন সর্বোচ্চ ১৪টি ফিফটির মালিক লিটন। সাকিবের ফিফটি ১৩টি।

- Advertisement -
google news follower

এই রেকর্ড ভাঙতে সাকিবের চেয়ে ১৯টি ম্যাচ কম লেগেছে লিটনের। সাকিব ১২৯ ম্যাচে ১৩টি ফিফটি করেছেন। আর লিটন ১১০ ম্যাচেই তাকে ছাড়িয়ে ১৪টি ফিফটি করলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি যৌথভাবে বিরাট কোহলি ও বাবর আজমের। দুজনই ৩৯বার পঞ্চাশোর্ধো রানের ইনিংস খেলেছেন।

- Advertisement -
islamibank

এর জন্য কোহলি ১২৫ ম্যাচ এবং বাবর ১২৮টি ম্যাচ খেলেছেন। রোহিত শর্মার আছে ৩৭টি, মোহাম্মদ রিজওয়ানের আছে ৩১টি ফিফটি।

লিটন-সাকিবের পর বাংলাদেশে সর্বোচ্চ ফিফটি তামিম ও মাহমুদউল্লাহর ৮টি করে, তানজিদ তামিম ও মুশফিকুর রহিমের ৬টি করে। সৌম্য সরকারের ফিফটি আছে ৫টি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ