নেপালে স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার পদত্যাগ করলেন কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক

নেপালে প্রজন্ম জেড বা জেন জিদের আন্দোলনে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সরকারে পদত্যাগের ধাক্কা অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পর এবার কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী পদত্যাগ করেছেন।

- Advertisement -

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেওয়া পদত্যাগপত্রে নেপালি কংগ্রেসের এই নেতা জানান, সোমবারের শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে সরকারের স্বৈরাচারী আচরণ গ্রহণযোগ্য নয়।

- Advertisement -
google news follower

নাগরিকদের গণতন্ত্রে প্রশ্ন তোলার এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার প্রাকৃতিক অধিকারকে স্বীকৃতি না দিয়ে রাষ্ট্র দমন, হত্যা ও সহিংসতার পথে গেছে। এতে দেশ গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্রের দিকে এগোচ্ছে।

তিনি আরও বলেন, ‘যে প্রজন্মের সঙ্গে মিলে দেশ গড়ার কথা, তাদের ওপর সহিংসতা চালিয়ে আমি ক্ষমতায় থাকতে পারি না। সরকারের এ ধরনের আচরণের জবাব না পাওয়া পর্যন্ত দায়িত্বে থাকা সম্ভব নয়।’

- Advertisement -
islamibank

এর আগে সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও দায় স্বীকার করে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দেন।

এদিকে, নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা প্রধানমন্ত্রী অলিকে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘নিরপরাধ তরুণদের অপ্রয়োজনীয়ভাবে হত্যা করা হয়েছে। এ দমননীতির দায় প্রধানমন্ত্রীর নিতে হবে এবং অবিলম্বে পদ ছাড়তে হবে।’

গগন থাপা আরও জানান, নেপালি কংগ্রেস এ অবস্থার সাক্ষী বা সহযোগী হয়ে থাকতে পারে না। তিনি দলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিকে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবেন বলে ঘোষণা দেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ