আমরা নেতা নই, আপনাদের প্রতিনিধি : সাদিক কায়েম

অনলাইন ডেস্ক

‘আমরা নেতা নই, আপনাদের প্রতিনিধি। আমাদের দায়িত্ব কাজ করে যাওয়া। আপনাদের দায়িত্ব প্রশ্ন করা।’ এমন কথা লিখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম।

- Advertisement -

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ছবিটি পোস্ট করেন তিনি।

- Advertisement -
google news follower

ডাকসুর নতুন জিএস এসএম ফরহাদ ও এজিএস মহা. মহিউদ্দীন খানের সঙ্গে তোলা ওই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাদের উৎসাহ দিয়ে অনেকেই মন্তব্যের ঘরে নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ দোয়া আর ভালোবাসাও জানান দিয়েছেন।

আমজাদ হোসেন হৃদয় নামের একজন লিখেছেন, শুভেচ্ছা আপনাদের। অতীত-বর্তমান-ভবিষ্যৎ সব জায়গায় ডাকসুতে এই অর্জন আপনাদের শীর্ষে থাকবে। আশাকরি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। একইসঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাদের নিয়েই কাজ করবেন।

- Advertisement -
islamibank

মাকামে মাহমুদ লেখেন, আশা করি, ঢাবির শিক্ষার্থীরা তাদের নির্বাচিত ভিপিকে সর্বদা যেকোনো যৌক্তিক কাজে পাশে পাবে। আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল।

মোবারক হোসাইন নামের আরেকজন লেখেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশ্ন ও সমালোচনা করেই যাব। আপনাদের শান্তি নেই। ইশতেহার কালেক্ট করে রাখছি, সামনে কঠিন ধরা দেব শিবির নেতাদের।

আপনারা যেন জাতির এই আমানতকে রক্ষা করতে পারেন। সে প্রত্যাশার কথা জানান রায়হান সবুজ।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ডাকসুর ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে বুধবার সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ২৮টি পদের ২৩টিতেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিজয় লাভ করেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ