কক্সবাজারে নেশাগ্রস্থ চাচার দায়ের আঘাতে ভাতিজির মৃত্যু

অনলাইন ডেস্ক

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে মাদকাসক্ত চাচার হাতে খুন হয়েছে চার বছরের শিশু ভাতিজি রাইসা মনি রাহী। এ নির্মম ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক আর ক্ষোভের ছায়া।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে দীনমজুর নুরুল আজিমের মেয়ে রাইসা মনি রাহী (৪) বাড়ির ভেতরে খেলছিল।

- Advertisement -
google news follower

এসময় তার চাচা নুরুল হাকিম (২২) হঠাৎ দা দিয়ে শিশুটির মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, নুরুল হাকিম দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করত সে।

- Advertisement -
islamibank

ঘটনার দিনও নেশার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ভাতিজিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ এসআই খোরশেদ আলম ও এএসআই শামসুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে ঘাতক চাচাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনা প্রসঙ্গে ঈদগড় জামায়াত নেতা বনী আমিন বলেন, “ঈদগড়ে হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে। প্রশাসনের উচিত মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া। না হলে এ ধরনের হত্যাকাণ্ড আরও বাড়বে।”

এদিকে শিশু হত্যার এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও শোকের পরিবেশ বিরাজ করছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ