হালদা থেকে ৬ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হালদা নদীতে রাতভর অভিযান পরিচালনা করে প্রায় ৬ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ দল।

- Advertisement -

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে তিনটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

- Advertisement -
google news follower

হালদার অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রমজান আলী জানান, রাউজান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব তোফাজ্জল হোসেনকে সঙ্গে নিয়ে তারা রামদাস মুন্সিরহাট থেকে পেশকারহাট ব্রিজ পর্যন্ত অভিযান চালান। তারা হালদা নদীর বিভিন্ন পয়েন্টে চরঘেরা জাল দেখতে পান।

জাল দেখে দেরি না করে সঙ্গে সঙ্গে জালগুলো জব্দ করেন। চারটি পয়েন্ট থেকে অন্তত ছয় হাজার মিটার জাল জব্দ করা হয়।

- Advertisement -
islamibank

চরঘেরা জাল প্রসঙ্গে তিনি বলেন, ‘হালদা হলো জোয়ারভাটার নদী। জোয়ারের সময় চোরা মাছ শিকারিরা হালদার নির্দিষ্ট একটি অংশ জাল দিয়ে ঘিরে চলে যায়।

জোয়ারের পানিতে যেসব মাছ ওই ঘেরের ভেতর প্রবেশ করে তা ভাটার সময় আটকে যায়।

ভাটায় পানি নেমে গেলে চোরা শিকারিরা মাছগুলো ধরে ফেলেন। এভাবেই বাংলাদেশের একমাত্র রুই, মৃগেল, কাতল ও কালিবাউশ টাইপের মাছের প্রজণন ক্ষেত্র হালদাকে মৎস্যশূণ্য করা হচ্ছে।’

জব্দ জালগুলো নৌপুলিশ ক্যাম্পে এনে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পুড়িয়ে ফেলা হয়। জাতীয় মৎস্য হেরিটেজ হালদার ‘মা’ মাছ রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ