জোরারগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মায়ের দাবি হত্যা 

মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের জোরারগঞ্জে রোকছানা আক্তার (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জোরারগঞ্জ থানার খিলমুরালি এলাকায় এই ঘটনা ঘটে।
স্বামী নাজিম উদদীন ( ২৭) এর দাবি কৃষি কাজে ব্যবহারের জন্য নিয়ে আসা বিষ পান করে আত্মহত্যা করেছে স্ত্রী রোকছানা।
নিহত রোকছানার মা বিবি আয়েশা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে প্রায় সময় নির্যাতন করতো স্বামী আর শাশুড়ি।
বাপের বাড়ি যেতে দিতো না, সব সময় যৌতুকের  জন্য ফোন করতো। তারা যৌতুকের জন্য আমার মেয়েকে বিষ খাইয়ে হত্যা করেছে।
খিলমুরালির নাজিম উদদীনের সাথে কাটাছড়া ইউনিয়নের নিহত রোকছানার বিয়ে হয় ৫ বছর আগে। তাদের  আব্দুল্লাহ (৫) নামের একটি শিশু রয়েছে।
রোকছানার মৃতদেহ জোরারগঞ্জ থানা হেফাজতে নেয়া হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।‌
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ