মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ।

- Advertisement -

আজ স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।

- Advertisement -
google news follower

খেলার শুরুতে বাংলাদেশ ২০-১৪ পয়েন্টে ১ম সেটে হেরে যায়। ২য় সেটের শুরুতেই আক্রমণাত্মক ভাবে খেলতে থাকে বাংলাদেশ এবং ২০-১৬ পয়েন্টে ২য় সেটে জয় লাভ করে খেলায় ফিরে বাংলাদেশ।

পরবর্তীতে ১-১ সেটে খেলা ড্র হলে পেনাল্টি শুট আউটে ৭-৬ পয়েন্টে সেট জিতে ২-১ ব্যবধানে মালদ্বীপকে হারায় বাংলাদেশ। এত করে ১ ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ।

- Advertisement -
islamibank

আজকে বাংলাদেশ সময় রাত ৯টায় শিরোপার দাবিদার প্রতিযোগিতার ফেভারিট পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় মাঠে নামবে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশ গতকাল রাতে শ্রীলংকার বিপক্ষে ২৬-১০ ও ২৪-১৪ পয়েন্টে সরাসরি ২-০ সেটের ব্যবধানে পরাজিত হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ