হাইকোর্টের আদেশ স্থগিত, বিসিবি নির্বাচনে বাধা নেই

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বি‌সি‌বি) নির্বাচনে জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থেকে কাউ‌ন্সিলর ‌চেয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিতের মেয়াদ বৃদ্ধি করেছেন চেম্বার আদালত।

- Advertisement -

এর ফলে আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার (২৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

- Advertisement -
google news follower

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ব্যারিস্টার অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থেকে কাউ‌ন্সিলর ‌চেয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

- Advertisement -
islamibank

২২ সেপ্টেম্বর দুপুরে বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থেকে কাউ‌ন্সিলর ‌চেয়ে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।

একইসঙ্গে বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভাগের এডহক ক‌মি‌টি থেকে কাউ‌ন্সিলর ‌চেয়ে বি‌সি‌বি সভাপ‌তির চি‌ঠি কেন অ‌বৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকো‌র্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ১৮ সেপ্টেম্বর বি‌সি‌বি নির্বাচনে জেলা ও বিভা‌গের এডহক ক‌মি‌টি থে‌কে কাউ‌ন্সিলর ‌চে‌য়ে চিঠি দেন বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুল।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ