স্বর্ণের পর বিশ্ববাজারে বেড়েছে রুপার দামও

অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ডের পর এবার রুপার দামেও ইতিহাস সৃষ্টি হলো। ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগের খোঁজে থাকা বিনিয়োগকারীদের চাহিদায় মূল্যবান এই ধাতুটির দাম সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।

- Advertisement -

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৪৯ দশমিক ৫৭ ডলারে উন্নীত হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

- Advertisement -
google news follower

চলতি বছরেই ধাতুটির দাম প্রায় ৭০ শতাংশ বেড়েছে, যা ২০১০ সালের পর এক বছরে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

বিশেষজ্ঞরা বলছেন, রুপা এখন আর শুধু শিল্পে ব্যবহৃত ধাতু নয়, এটি একটি শক্তিশালী বিনিয়োগ মাধ্যম হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছে।

- Advertisement -
islamibank

খুচরা বিনিয়োগকারীদের আগ্রহ, যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা এবং সরবরাহ সংকট—এসবই দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

এর পাশাপাশি সৌর প্যানেল, ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক গাড়ির মতো আধুনিক প্রযুক্তিতে রুপার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শিল্প খাতেও এর চাহিদা তুঙ্গে।

একাধিক বাজার বিশ্লেষক ভবিষ্যদ্বাণী করেছেন, এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে এবং আগামী ছয় মাসের মধ্যে প্রতি আউন্স রুপার দাম ৫৫ ডলার এবং ২০২৬ সাল নাগাদ ৬০ ডলারও ছাড়িয়ে যেতে পারে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ