চকরিয়া থেকে অপহৃত শিশু রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকা থেকে অপহৃত শিশু ছাত্রী মীমকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

গতকাল বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু করে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানার এসআই জাকির হোসেন ও এএসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপরোক্ত শিশু ছাত্রীকে রাত ১০টার দিকে উদ্ধার করে।

- Advertisement -
google news follower

শিশু মীম ৭ অক্টোবর বিদ্যালয়ে যাওয়ার সময় চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে।

মীমের পরিবার চকরিয়া থানায় অভিযোগ করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার অভিযান পরিচালনা করে মীমকে উদ্ধার করে। অপহরণের একদিন পর তাকে উদ্ধার করা হয়।

- Advertisement -
islamibank

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘অপহৃত শিশুর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করে।

অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশের তৎপরতায় অপহরণের একদিনের মধ্যে অপহৃত শিশু মীমকে উদ্ধার করতে সক্ষম হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ