খাগড়াছড়িতে ইজিবাইকের ধাক্কায় নিহত ১

অনলাইন ডেস্ক

খাগড়াছড়িতে ইজিবাইকের ধাক্কায় মো. মান্নান মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহত মান্না জেলা সদরের মোহাম্মদপুর এলাকার আব্দুল মালেকের সন্তান।

- Advertisement -
google news follower

স্থানীয়রা জানায়, মো. মান্নান মিয়া কলেজ গেইট এলাকায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে ইজিবাইকের ধাক্কায় মান্নান মিয়ার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ