ইসরাইলের কেৎজিয়েত কারাগারে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল

অনলাইন ডেস্ক

গাজাগামী মানবিক সহায়তা বহনকারী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)-এর নৌবহর থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ জাহাজে থাকা সব অধিকারকর্মীকে আটক করে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আদালাহ- দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরায়েল (যারা সকল অপহৃত ফ্রিডম ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের হয়ে আইনি লড়াই চালিয়ে আসছেন)-এর বরাতে এ তথ্য জানিয়েছে শহিদুল আলমের প্রতিষ্ঠিত স্বাধীন গণমাধ্যম সংস্থা দৃক।

- Advertisement -
google news follower

সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের ক্রুদের আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরাইলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়েছে।

- Advertisement -
islamibank

ফ্লোটিলা অ্যাক্টিভিস্টরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন, জাহাজ দখল নেওয়ার পর থেকে তাঁরা ইসরায়েলের দখলদার বাহিনীদের দ্বারা নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন।

ফিলিস্তিনিরা প্রতিদিন একইরকম এবং আরও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হচ্ছেন।

সংস্থাটি আরও জানায়, নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে প্রায় ১০ হাজার ফিলিস্তিনিকে দখলদার ইসরায়েল বাহিনী বন্দি রেখেছে।

সব ফিলিস্তিনি বন্দি ও ফ্লোটিলা অ্যাক্টিভিস্টের মুক্তির দাবি জানিয়েছে দৃক।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ