আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধা আব্দুল হামিদের মৃত্যু

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় এক জুলাইযোদ্ধা মারা গেছেন।  সোমবার (২২ সেপ্টেম্বর) মারা গেলেও সম্প্রতি মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী কোহিনুর আক্তার। 

- Advertisement -

ওই জুলাইযোদ্ধার নাম আব্দুল হামিদ (৪৫)। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায়।

- Advertisement -
google news follower

হামিদের পারিবারিক সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত ২১ এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি আবুধাবি আল-সদর কারাগারে বন্দি ছিলেন।

হামিদের স্ত্রী কোহিনুর আক্তার বলেন, কারাগারে থাকা অবস্থায় হামিদ পরিবারের সঙ্গে মাত্র দুইবার যোগাযোগ করেছিলেন। সে গত ২২ সেপ্টেম্বর মারা যায়। তবে তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

- Advertisement -
islamibank

এ বিষয়ে দুবাইয়ের আবুধাবি দূতাবাস থেকে কাগজপত্রের জন্য পরিবারের সঙ্গে কয়েকদফা যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, কারাগারে থাকা অন্য বন্দিরাই প্রথমে পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সময় আব্দুল হামিদের অসুস্থতার খবর দেন এবং পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আমরা দ্রুত সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদা প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসও আব্দুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দূতাবাস ইতোমধ্যে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং মৃতদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ প্রতিবেদন ও মৃত্যু সনদ পাওয়া সাপেক্ষে মৃতদেহ যথা শিগগিরই সম্ভব দেশে পাঠানো হবে এবং পরবর্তী অগ্রগতিসমূহ যথাসময়ে পরিবারকে জানানো হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে অংশ নেওয়া আরও ২৪ জন প্রবাসী বাংলাদেশি এখনও আমিরাতের কারাগারে বন্দি রয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ