তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত ‘নেক্সটজেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫’

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘১ম নেক্সটজেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫’। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে নগরীর মির্জাপুল, মুরাদপুরের এরিনা অফ চ্যাম্পিয়নস-এ আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন।

- Advertisement -

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ড. শাহাদাত হোসেন বলেন, “কারাতে কেবল আত্মরক্ষার কৌশল নয়, এটি শৃঙ্খলা, সাহস ও মানসিক দৃঢ়তার প্রতীক। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

- Advertisement -
google news follower

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাবেক যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর নিয়াজ মো: খান, মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কাওসার লাবু, ক্রীড়া সংগঠক ইমরুল হায়দার চৌধুরী, এরিনা অফ চ্যাম্পিয়নস-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাঈম উদ্দিন এবং বিশিষ্ট কারাতে কোচবৃন্দ শিহান রতন তালুকদার, উদয় শংকর পাল, জুয়েল ওসমানী, নাসিরুদ্দিন তারেক, মহিউদ্দিন মহিম ও তীর্থ তালুকদার।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক যুগ্ম-সম্পাদক তুলু উশ শামস।

- Advertisement -
islamibank

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০০ প্রতিযোগি অংশগ্রহণ করেন এবং মোট ১০৪টি ইভেন্টে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের দক্ষতা ও শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেন অতিথিবৃন্দ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘নেক্সটজেন কারাতে চ্যাম্পিয়নশিপ’-এর এই সফল আয়োজন বাংলাদেশের কারাতে খেলাকে আরও জনপ্রিয় ও শক্তিশালী করে তুলবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ