ফটিকছড়িতে আগুনে দুটি ঘর ও ৪টি গুদামঘর পুড়ে ছাই, আহত ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের পুরাতন মাছ বাজারের পাশের হেঁয়াকো বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

- Advertisement -

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টায় লাগা আগুনে শেখ আহমদের দুটি ভাড়া ঘর ও মাছ ব্যবসায়ীদের ৪টি গুদামঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -
google news follower

তাছাড়া আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে মঈন নামের একজনের অবস্থা গুরুতর।

খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে আসার আগে মানুষ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

- Advertisement -
islamibank

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সেলিম উল্লাহ জানান, হেঁয়াকো বাজারে আগুন লাগার পর আামাদের জানানো হয়েছিল। মাইজভাণ্ডারে ডিউটি থাকায় আমরা যেতে পারিনি। রামগড় ফায়ার স্টেশনে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে ছুটে যায়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ