কেইনের জোড়া গোলে বিশ্বকাপে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

ইউরোপ থেকে সবার আগে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ইংল্যান্ড। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ‘কে’ গ্রুপের বিশ্বকাপ বাছাইপর্বে লাতভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

- Advertisement -

রিগায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই একক আধিপত্য দেখায় ইংল্যান্ড। ম্যাচের ২৬তম মিনিটে জন স্টোনসের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন।

- Advertisement -
google news follower

বিরতির ঠিক আগে (৪৪তম মিনিটে) ও যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হ্যারি কেইনের জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধে, ৫৮তম মিনিটে লাতভিয়ার ডিফেন্ডার ম্যাকসিমস টনিসেভস নিজেদের জালে বল পাঠিয়ে আত্মঘাতী গোল উপহার দেন।

- Advertisement -
islamibank

ম্যাচের ৮৬তম মিনিটে বদলি খেলোয়াড় এবেরেচি ইজে ইংল্যান্ডের পঞ্চম গোলটি করে লাতভিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

এই জয়ে ছয় ম্যাচে ছয় জয় নিয়ে পূর্ণ ১৮ পয়েন্ট সংগ্রহ করে ‘কে’ গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড।

এই নিয়ে টানা আটবারের মতো বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলার সুযোগ পেল ইংলিশরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ