চাকসু নির্বাচনে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই: পুলিশ সুপার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

- Advertisement -

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করে নির্বাচন উপলক্ষে ৬টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

- Advertisement -
google news follower

প্রত্যেক কেন্দ্রে নিয়োজিত পুলিশ সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি এবং নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, “চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।

- Advertisement -
islamibank

এই নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। ভোটার, প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “নির্বাচন চলাকালে এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সকল ভোটকেন্দ্র, আবাসিক হল ও প্রবেশপথে চেকপোস্ট এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক ও সদা প্রস্তুত অবস্থায় দায়িত্ব পালন করছেন।”

পুলিশ সুপার জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে প্রায় ১৫ শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং চট্টগ্রাম জেলা পুলিশ সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

চট্টগ্রাম জেলা পুলিশ গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তায় সর্বদা অঙ্গীকারবদ্ধ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ