ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

অনলাইন ডেস্ক

কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে ফুফাতো ভাইয়ের হাতে খুন হয়েছে মামাতো ভাই।

- Advertisement -

শনিবার দুপুর ২টার দিকে হৃদয়বিদারক হত্যাকাণ্ডটি ঘটে।

- Advertisement -
google news follower

নিহত যুবকের নাম সরোয়ার আলম (২৫)। তিনি কক্সবাজার পৌরসভার লাইট হাউজ এলাকার আবুল কালামের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য সরোয়ারের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে সরোয়ারের ফুফাতো ভাই রায়হান উত্তেজিত হয়ে কাচের গ্লাস ভেঙে তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যায় ঘটনাস্থল।

- Advertisement -
islamibank

গুরুতর আহত অবস্থায় সরোয়ারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরোয়ারের মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে চলছে আহাজারি। কেউই ভাবতে পারছেন না, এক মুহূর্তের ভুল বোঝাবুঝি এমন ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

এক প্রতিবেশী চোখের পানি মুছে বলেন, সরোয়ার ছিল ভীষণ ভালো ছেলে, কারও সঙ্গে শত্রুতা ছিল না। শুধু একটু কথার ঝগড়ায় রায়হান ওকে শেষ করে দিল।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে প্রাণহানি ঘটেছে। অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ