টেকনাফে সাগরে নিখোঁজের একদিন পর জেলের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর রিয়াজ উদ্দিন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে টেকনাফ কচ্ছপিয়ার ফিনিস ভাঙ্গা নৌঘাট সংলগ্ন সমুদ্র থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার দুপুরে সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে যান তিনি।

- Advertisement -
google news follower

মৃত রিয়াজ উদ্দিন (২৫) টেকনাফ বাহারছড়া কচ্ছপিয়ার মৃত মো. হাসানের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় জেলে আলী হোসেন। তিনি জানান, গত বুধবার দুপুরের দিকে সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়েছিলেন রিয়াজ উদ্দিন।

- Advertisement -
islamibank

মাছ ধরার এক পর্যায়ে পানির স্রোতে ভেসে তিনি নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার সকালের দিকে সমুদ্র সৈকতের বাহারছড়া কচ্ছপিয়া সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় রিয়াজ উদ্দিনের মরদেহ স্বজনরা উদ্ধার করে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, জেলে রিয়াজ উদ্দিন সমুদ্র সৈকতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের হন, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ