দেশের লুটপাট-দুর্নীতির রাজনীতি বন্ধ করতে জামায়াতই সক্ষম

অনলাইন ডেস্ক

দেশে অব্যবস্থা, লুটপাট ও দুর্নীতির রাজনীতি বন্ধ করতে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামিই সক্ষম বলে মন্তব্য করেছেন দলের চট্টগ্রাম নগরের সাবেক আমির ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

- Advertisement -

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর প্যারাগন কমিউনিটি সেন্টারের মাঠে আধুনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ ও সেন্টার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

- Advertisement -
google news follower

শাহজাহান চৌধুরী বলেন, ‘জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। দলটিকে বছরের পর বছর নিষিদ্ধ রেখে আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে। আওয়ামী লীগ দেশকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে।

শেখ হাসিনা দেশ লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছেন। এখন এস আলম গ্রুপের দোষ ঢাকতে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হচ্ছে।’

- Advertisement -
islamibank

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি আজ চরম সংকটে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জামায়াতকে ক্ষমতায় আনতে হবে। ‘ইসলামী রাষ্ট্র গঠনের বিকল্প নেই’বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম ছানুবীর সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমির ডা. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আব্দুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ. ন. ম. নেমান, সূরা সদস্য শামীম আক্তার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন চুনতি জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ