নকল সয়াবিন তেলের কারখানায় অভিযান,লাখ টাকার অর্থদণ্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচরের নতুন মসজিদ এলাকায় নকল বোতলজাত সয়াবিন তেলের কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব।

- Advertisement -

রবিবার (২৬ অক্টোবর) গোপন সোর্সের খবরে ওই এলাকার রুবেল স্টোরে এই অভিযান চালানো হয়।

- Advertisement -
google news follower

অভিযানে দেখা যায়, ওই কারখানায় অবৈধ ও অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার করে ‘চাঁদনী’ নাম দিয়ে ভেজাল সয়াবিন তেল বিক্রির জন্য মজুদ রাখা হয়েছে।

এসময় ৪৯ পিস ১ লিটার তেলের বোতল, ১ হাজার পিস খালি বোতল এবং ৪ হাজার পিস লেবেলিং স্টিকার জব্দ করে র‌্যাব।

- Advertisement -
islamibank

এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন।

তিনি বলেন, অবৈধ ও অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার করে ভেজাল সয়াবিন তেল উৎপাদন ও বিক্রির অপরাধে মো. রুবেলকে (৪২) নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়ে করখানায় মজুদ তেল ও তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ