পাঁচলাইশ মডেল থানার গুদামঘরে আগুন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার গুদামঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রাজিব জানান, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তিনতলা ভবনের নিচতলার গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

- Advertisement -
google news follower

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাজিব জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা—বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে সেটা গুদামঘরে থাকা মালামালে ছড়িয়ে পড়ে।

- Advertisement -
islamibank

তিনি বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা থানার সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিই, যাতে কোনো প্রাণহানি না হয়।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ