বাঁশখালীতে যৌথ বাহিনীর অভিযানে পলাতক ২ আসামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যাব ও সেনা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

- Advertisement -

সোমবার ভোরে সরল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত যৌথ অভিযান পরিচালনাকালে গ্রেপ্তার হয় এ দুই আসামি।

- Advertisement -
google news follower

র‍্যাব সূত্র জানায়, হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী আবুল হাসান এলাকার ভেতরে গোপনে অবস্থান করছে তথ্য পেয়ে সোমবার ভোরে র‍্যাব এবং সেনা বাহিনীর একটি যৌথ অভিযানিক দল অভিযানে নামে।

অভিযানে গ্রেপ্তার হয় আবুল হাসান। তিনি একই ইউনিয়নের মৃত আমির হামজার ছেলে।

- Advertisement -
islamibank

পরবর্তীতে আবুল হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই মামলার আরও এক এজাহারনামীয় পলাতক আসামী শওকত (৩০)কে গ্রেপ্তার করা হয়। শওকত উত্তর সরলের আবুল হাসানের ছেলে।

এই প্রসঙ্গে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘হত্যা চেষ্টা মামলার মতো গুরুতর অপরাধে জড়িত পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় গা-ঢাকা দিয়ে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’

র‍্যাব জানিয়েছে, আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ