রাউজান-বায়েজিদে প্রকাশ্যে গুলি: পৃথক ঘটনায় গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যা, প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. ইদ্রিসকে গুলি এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

- Advertisement -

গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব- ৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া) এ.আর. এম মোজাফ্ফর হোসেন।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, আজ শুক্রবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

- Advertisement -
islamibank

এর আগে গত বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগরী বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম ৮ আসনের বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে প্রচার কালে গুলি করা হয়।

এতে তিনি গুলিবিদ্ধ হন এবং চট্টগ্রামের ১৮ মামলার আসামি সরোয়ার হোসেন বাবলা গুলিতে নিহত হন।

পরদিন বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কুয়াইশ চালিতাতলীতে আবারো গোলাগুলির ঘটনা ঘটে। এবার বাম পা বিহীন অটোরিকশা চালককে গুলি করেছে দুর্বৃত্তরা।

এর আগে বুধবার (৫ নভেম্বর) রাত নয়টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি শেষে বাড়ি ফেরার পথে একদল অস্ত্রধারী নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ