হালিশহরে নিজ বাড়ির সামনে খুন হলেন ব‍্যবসায়ী

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর হালিশহরে নিজ বাড়ির সামনে মো. আকবর (৩৫) নামে এক যুবককে খুন করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে হালিশহর থানাধীন মাইজপাড়ায় এলাকায় প্রতিপক্ষের দা ও চাপাতির আঘাতে নিহত হন তিনি। নিহত আকবর মাইজপাড়া এলাকার মো. আব্দুর রহমানের ছেলে।

- Advertisement -

প্রসঙ্গত, তিন দিন আগে নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলি করে খুন করা হয় সরওয়ার বাবলা নামের এক সন্ত্রাসীকে। পরের দিন আবার গুলি করা হয় এক অটোরিকশা চালককে।

- Advertisement -
google news follower

প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে আকবরকে খুন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, নিহত আকবর এলাকার পরিচিত তরুণ ব্যবসায়ী। প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ মোটরসাইকেলে এসে ৪-৫ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আকবর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, হালিশহর এলাকা থেকে আহত এক যুবককে চমেকে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -
islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ