বোয়ালখালীতে ছাত্রলীগ নেতা জিসান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ৩ নম্বর পৌর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন জিসানকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের এ নেতাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার জিসান পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়া বাদামতল এলাকার মো.দেলোয়ার হোসেনের ছেলে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার আসামি জিসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ