টেকনাফে একাধিক মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দু’জনই বহু মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ৮ নং ওয়ার্ড এলাকার বাসিন্দার মৃত আবুল কাশেমের ছেলে ইউপি সদস্য নুরুল হুদা (৪৬), টেকনাফ সদর ইউনিয়নের হাবির ছড়া ১নং ওয়ার্ডের বাসিন্দার মৃত কবির আহমদের ছেলে রশিদ মিয়া (৩৫)।

- Advertisement -
google news follower

শনিবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টায় কক্সবাজার জেলা (বিশেষ শাখা)–এর অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একই দিন রাত আড়াইটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০২ জন আত্মসমর্পণকারী মাদক কারবারীর তালিকাভুক্ত অন্যতম ব্যক্তি হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
islamibank

তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি মাদক মামলা, অপহরণসহ খুনের ১টি মামলা, ৩টি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা, মানিলন্ডারিং এর ১টি মামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ৪টি মামলা এবং নাশকতা ও বিস্ফোরক আইনের ২টি মামলা অন্তর্ভুক্ত।

অপরদিকে, ১২ নভেম্বর ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাবির ছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য যুবলীগ নেতা রশিদ মিয়া (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার, অপহরণ, নাশকতা ও বিস্ফোরক, মানব পাচার এবং মাদকসহ মোট ৫টি মামলা রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর এর নেতৃত্বে তাঁদের গ্রেফতার করেছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ