হালিশহরে অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (পশ্চিম)।

- Advertisement -

সোমবার (১৭ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে নাশকতার সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তারকৃতরা হলো-নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডের জানে আলমের ছেলে মো. মোরশেদ (৩৫) ও ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকার আহাম্মদ শরীফের ছেলে মো. ছগির প্রকাশ গুরু ছাগির (৪৬)।

পুলিশ জানায়, হালিশহর থানা এলাকায় নাশকতা সৃষ্টির মূল পরিকল্পনাকারী ৪টি অস্ত্র মামলাসহ ৬ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -
islamibank

এসময় তাদের কাছ থেকে টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসব অস্ত্র দিয়ে আসামীরা বিভিন্ন ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানায় তারা। এ ঘটনায় হালিশহর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ