আজকের দিনেই চট্টগ্রামে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারায় ২৩ জন

অনলাইন ডেস্ক

২৮ বছর আগে আজকের দিনেই চট্টগ্রামে হয়েছিল ভয়াবহ ভূমিকম্প। ১৯৯৭ সালের ২১ নভেম্বর সেই ভূমিকম্পে মারা গিয়েছিল ২৩ জন এবং একটি পাঁচতলা ভবন ধসে পড়ে।

- Advertisement -

সেদিন সকাল ১১টা ২৩ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল চট্টগ্রামসহ এর আশপাশের অঞ্চল।

- Advertisement -
google news follower

চট্টগ্রামের ভয়াবহ সেই ভূমিকম্পের ঠিক ২৮ বছর পর রাজধানী ঢাকাসহ সারাদেশে শুক্রবার (২১ নভেম্বর) সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে ঢাকায় ৩ জন, নরসিংদীতে ২ জন এবং নারায়ণগঞ্জে ১ জন রয়েছেন। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন এবং বিভিন্ন ভবন ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে।

- Advertisement -
islamibank

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর তীব্রতা জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা যেমন গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। প্রতিবেশী দেশ ভারতেও এর প্রভাব ছিল বলে জানা গেছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ