সিইউএফএলে ৫ দফা দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এ ‘এক কর্পোরেশন এক স্কেল’সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা।

- Advertisement -

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত কারখানার প্রধান ফটকে ‘চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লি. সর্বস্তরের শ্রমিক কর্মচারীবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

- Advertisement -
google news follower

এতে কারখানার বিভিন্ন বিভাগের শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।

সিবিএর আইন সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রানা, আরিফুর রহমান, জালাল আহমেদ ও সাকিব আরমান।

- Advertisement -
islamibank

মানববন্ধনে শ্রমিকরা এক কর্পোরেশন এক স্কেল কার্যকর, সিইউএফএলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত, পে কমিশনভুক্ত শ্রমিকদের জন্য ৫% প্রণোদনা এবং ১৫% বিশেষ সুবিধা দ্রুত কার্যকর, শ্রমিকদের প্রমোশন, উচ্চতর গ্রেড ও লাম্পগ্রান্ট বাস্তবায়ন ও জরুরি ভিত্তিতে ডিপিপি কার্যকর করার দাবি জানান।

এ সময় সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শ্রমিক-কর্মচারীদের দাবির সাথে একমত পোষণ করে বলেন, ‘শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রাণ।

তাদের দাবি শতভাগ যৌক্তিক। আমি এই দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

মানববন্ধন শেষে শ্রমিক-কর্মচারীদের এক বিক্ষোভ মিছিল কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ