ব্রাজিলকে পাত্তাই দিল না আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ মানেই সবচেয়ে উত্তেজনাপূর্ণ, আবেগঘন ও ঐতিহ্যবাহী লড়াই। দুই দেশের সীমান্ত ছাড়িয়ে এই দ্বৈরথ ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে।

- Advertisement -

জার্সির রং আলাদা, খেলার ধরন আলাদা, কিন্তু লক্ষ্য একই—প্রতিপক্ষকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা।

- Advertisement -
google news follower

আর সে লক্ষ্যে এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা, যেখানে প্রথম ম্যাচে ৮ উইকেটটের বড় জয়ের দেখা পেয়েছে স্বাগতিক আর্জেন্টিনা।

আগে ব্যাটিংয়ে নেমে আর্জেন্টিনার বোলারদের বোলিং তোপে ১০৯ রানে গুটিয়ে যায় ব্রাজিল।

- Advertisement -
islamibank

দলটির পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন লুইস মোরাইসে। ওপেনার রেজাউল করিমের ব্যাট থেকে আসে ১৭ রান। ক্রিজে নামা ৯ ব্যাটারের মধ্যে বাকিরা এক অঙ্কের ঘরে থেমেছেন। আর্জেন্টিনার রসি ৮ রান দিয়ে নেন ৩ উইকেট।

১১০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারেই ম্যাচ জিতে যায় আর্জেন্টিনা। পেদ্রো ব্যারন ৪২ বলে করেন ৫৩ রান। আলেহান্দ্রো ফার্গুসন এর ব্যাট থেকে আসে ২৩ রান। ১৭ রানে অপরাজিত ছিলেন অ্যালান কিশবাউম। ১৪.৫ ওভারে ২ উইকেটে ১১০ রান করে আর্জেন্টিনা।

চলমান এই সিরিজে আর্জেন্টিনার নেতৃত্ব দিচ্ছে ডানহাতি ব্যাটার রোমারিও এসকোবার।

ব্রাজিলের নেতৃত্ব দিচ্ছেন ফেলিপে ইজিদোরো অসুনসাও, যার টি–টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা প্রায় ১১টির মতো। আর্জেন্টিনার হোম ভেন্যু ক্লাব সান আলবায়ানোতে হবে সিরিজের সব ম্যাচ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ