সীতাকুণ্ডে নিজ শরীরে আগুন লাগিয়ে এক নারীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে এক নারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত নারীর বয়স আনুমানিক (৪৫)। তবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -
google news follower

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা এলাকায় এক নারীর শরীর আগুনে পুড়তে দেখে এলাকাবাসী ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে খবর পেয়ে পুলিশ এসে মৃত অবস্থায় লাশটি উদ্ধার করে চমেকে প্রেরণ করে।

- Advertisement -
islamibank

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সোহেল রানা সাংবাদিকদের জানান, রাতে আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে বলে শুনে আমরা লাশটি উদ্ধার করে চমেকে পাঠিয়েছি।

নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ