খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন।

- Advertisement -

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বেগম জিয়ার উদ্দেশে একটি ফুলের তোড়া পাঠিয়েছিলেন।

- Advertisement -
google news follower

শনিবার রাতে বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানায়, খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থার কথা জেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

চিঠিতে শাহবাজ শরিফ লিখেছেন, “পাকিস্তানের জনগণ, সরকার এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল।”

- Advertisement -
islamibank

তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের উন্নয়নে আপনার অসাধারণ অবদান সর্বজনবিদিত। পাশাপাশি বাংলাদেশ-পাকিস্তান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।”

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, “সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনি দ্রুত সুস্থ হয়ে আপনার দল এবং জাতির জন্য সাহস ও দিকনির্দেশনার উৎস হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।”

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৩ নভেম্বর রাত ৮টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।

দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, গত তিন দিন ধরে তার স্বাস্থ্যের অবস্থা একই পর্যায়ে রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ