মাউশির কঠোর নির্দেশনা

অনলাইন ডেস্ক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশে মাধ্যমিক পর্যায়ের বার্ষিক, জুনিয়র বৃত্তি ও নির্বাচনী পরীক্ষা সঠিক সময়ে ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে।

- Advertisement -

সোমবার (১ ডিসেম্বর) মাউশির পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

- Advertisement -
google news follower

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো গ্রহণ বাধ্যতামূলক, এবং কোনো শিক্ষক বা কর্মকর্তা এ বিষয়ে শৈথিল্য বা অনিয়ম করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন মোতাবেক গত ২০ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে আগামী ৭ ডিসেম্বর (রোববার) পর্যন্ত বার্ষিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

- Advertisement -
islamibank

২৭ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত নির্বাচনী পরীক্ষা হবে।

আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ২৯ অক্টোবরের চিঠি মোতাবেক আগামী ২৮ নভেম্বর (রোববার) থেকে ৩১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা দেশব্যাপী সব সরকারি ও বেসরকারি (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অনুষ্ঠানের সময়সূচি নির্ধারিত আছে।

এসব পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ পরীক্ষাসমূহ গ্রহণে শিক্ষক-কর্মকর্তার কোনও প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

এদিকে নবম গ্রেডে বেতন প্রদানসহ বিভিন্ন দাবিতে আজ সোমবার থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষকরা।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার তাদের দাবি না মানলে চলমান পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে।

শিক্ষকদের প্রধান দাবিগুলো
– সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ
– বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর

– সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের অনুমোদন

– ২০১৫ সালের আগের নিয়মে সহকারী শিক্ষকদের ২–৩টি ইনক্রিমেন্টসহ বাড়তি বেতন সুবিধা ফের চালু করা

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ